কুতুবপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী কিলার আক্তারের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর এলাকার শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী, হত্যা মামলার আসামি আওয়ামী দোসর আক্তার ওরফে কিলার আক্তারের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে।

এই ঘটনায় ভুক্তভোগী আশিক বাদী হয়ে গত ১৮ আগস্ট ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৫ আগস্ট শুক্রবার বিকেল ৪টার দিকে ফতুল্লার পাগলা পপুলার স্টুডিওতে অবস্থানকালে কিলার আক্তারসহ ৭-৮ জন সন্ত্রাসী অস্ত্রের মহড়া দিয়ে আশিককে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে ১৬ আগস্ট রাত ৯টা পর্যন্ত আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয়। লোহার রড, পাইপ ও বিভিন্ন অস্ত্র দিয়ে বেধড়ক পেটানো হয় আশিককে।

এসময় তার কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। পাশাপাশি মুক্তিপণ বাবদ আশিকের পরিবারের কাছ থেকে ২ লাখ টাকা আদায় করে তারা। এরপর ভয়ভীতি ও খুনের হুমকি দিয়ে ১৬ আগস্ট রাতে পাগলা বাজারের পাশে ফেলে যায় ভুক্তভোগীকে।

অভিযোগে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে কিলার আক্তার ও তার বাহিনী কুতুবপুর এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। আওয়ামী লীগের ছত্রছায়ায় দীর্ঘদিন ব্যবসা চালালেও বর্তমানে বিএনপির কিছু স্বার্থান্বেষী নেতার সহযোগিতায় একই অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে সে।

কিলার আক্তারের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, মাদক ব্যবসাসহ একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তালিকায় সে একজন মোস্ট ওয়ান্টেড আসামি। তার দৌরাত্ম্যে কুতুবপুরের সাধারণ মানুষ আতঙ্কে দিনযাপন করছে এবং দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে এলাকাবাসী।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারি কর্মকর্তা ওয়াসিম জানান, অভিযোগটি হাতে পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি ) শরিফুল ইসলাম জানান, অভিযোগের ব্যাপারে শুনেছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

» শোকজের মুখে দাবি ওসি ফতুল্লার, ​৩ ঘণ্টার আদেশ ৪ ঘণ্টা পর পেলেও তাৎক্ষণিক প্রবাসী উদ্ধার

» বকশীগঞ্জে বিতর্কের মুখে বিএনপির নেতারা, ফেরত দিলেন ৪ হাজার ভিজিএফ কার্ড

» বারহাট্টায় বিভিন্ন ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

» ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার গ্রেফতার

» বরগুনার আমতলীতে ১৪ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

» বেনাপোলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক পুত্র গুরুতর আহত, ঢাকায় রেফার

» ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় ডিসি-এসপির থানা পরিদর্শন: তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ

» ​সংঘর্ষের মুখে ফতুল্লা বিসিক, ওসির নেতৃত্বে পুলিশের অভিযানে ঝুটের ট্রাক জব্দ

» মায়ের হাতে ২ বছরের সন্তান খুন

» ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলার আসামি সিদ্দিক গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ২৬ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী কিলার আক্তারের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর এলাকার শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী, হত্যা মামলার আসামি আওয়ামী দোসর আক্তার ওরফে কিলার আক্তারের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে।

এই ঘটনায় ভুক্তভোগী আশিক বাদী হয়ে গত ১৮ আগস্ট ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৫ আগস্ট শুক্রবার বিকেল ৪টার দিকে ফতুল্লার পাগলা পপুলার স্টুডিওতে অবস্থানকালে কিলার আক্তারসহ ৭-৮ জন সন্ত্রাসী অস্ত্রের মহড়া দিয়ে আশিককে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে ১৬ আগস্ট রাত ৯টা পর্যন্ত আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয়। লোহার রড, পাইপ ও বিভিন্ন অস্ত্র দিয়ে বেধড়ক পেটানো হয় আশিককে।

এসময় তার কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। পাশাপাশি মুক্তিপণ বাবদ আশিকের পরিবারের কাছ থেকে ২ লাখ টাকা আদায় করে তারা। এরপর ভয়ভীতি ও খুনের হুমকি দিয়ে ১৬ আগস্ট রাতে পাগলা বাজারের পাশে ফেলে যায় ভুক্তভোগীকে।

অভিযোগে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে কিলার আক্তার ও তার বাহিনী কুতুবপুর এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। আওয়ামী লীগের ছত্রছায়ায় দীর্ঘদিন ব্যবসা চালালেও বর্তমানে বিএনপির কিছু স্বার্থান্বেষী নেতার সহযোগিতায় একই অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে সে।

কিলার আক্তারের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, মাদক ব্যবসাসহ একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তালিকায় সে একজন মোস্ট ওয়ান্টেড আসামি। তার দৌরাত্ম্যে কুতুবপুরের সাধারণ মানুষ আতঙ্কে দিনযাপন করছে এবং দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে এলাকাবাসী।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারি কর্মকর্তা ওয়াসিম জানান, অভিযোগটি হাতে পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি ) শরিফুল ইসলাম জানান, অভিযোগের ব্যাপারে শুনেছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD