নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মোহাম্মদ আলী

শেয়ার করুন...

নির্বাচন করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জের রাজনীতিতে ‘কিং মেকার’ হিসেবে পরিচিত সাবেক সংসদ সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ডের আহ্বায়ক মোহাম্মদ আলী। সবকিছু ঠিক থাকলে তিনি নারায়ণগঞ্জ-৪ আসনে প্রার্থী হবেন বলে জানান এ বীর মুক্তিযোদ্ধা।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে বক্তাবলী গণহত্যা দিবসে শহীদদের স্মরণে আয়োজিত সভায় তিনি এ ঘোষণা দেন। বক্তাবলী ইউনিয়নের কানাইনগর ছোবহানিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সভার আয়োজন করা হয়।

এ সভায় মোহাম্মদ আলী বলেন, “আমি আপনাদের এলাকার মানুষ ও মাটির সাথে মিশে গিয়েছি। এই বক্তাবলী ও গোগনগর এলাকার যারা আছেন, আপনারা যদি আমাকে সমর্থন করে সাহস দেন ও আমার জন্য দোয়া করেন তাহলে আমি আগামী নির্বাচন করব।

আপনারা জানেন, বিগত দিনে আমি আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং আগামী দিনেও পাশে থাকবো। আপনারা যদি চান আগামী দিনে আপনাদের দায়িত্ব নিয়ে এই এলাকার কাজ করি, তাহলে অবশ্যই আমি স্থানীয় নেতা ও আমার নেতাদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিবো।”

মুক্তিযুদ্ধের সময় এ অঞ্চলে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ারও দাবি জানান এ বীর মুক্তিযোদ্ধা।

সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমাণ্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) সৈয়দ মবিনুর রহমান ও সদস্য বীর মুক্তিযোদ্ধা অনিল বরণ রায়।

এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, ন্যাপের জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম খোকন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সবুজ এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির সংসদ সদস্য ছিলেন। তিনি নারায়ণগঞ্জ বিএনপির কোনো কমিটিতে না থাকলেও তিনি এ অঞ্চলের রাজনীতিতে ‘কিং মেকার’ হিসেবে পরিচিত।

গত ৩ নভেম্বর বিএনপি সারাদেশে ২৩৭ আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করলেও নারায়ণগঞ্জ-৪ আসনে এখন পর্যন্ত কোনো প্রার্থী দেয়নি। আসনটিতে বেশ কয়েকজন বিএনপি নেতা মনোনয়ন প্রত্যাশা করছেন। তবে, কেন্দ্রের সবুজ সংকেত এখনো কেউ পাননি।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় প্রেমিককে নিয়ে সাবেক স্বামীকে অপহরণ ও মারধরের অভিযোগ পপির বিরুদ্ধে

» যশোরে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা-লুটপাট: মামলার পর গ্রেফতার ৩, পাঠানো হলো কারাগারে

» ফতুল্লায় হত্যা মামলার আসামি যুবলীগ ক্যাডার আক্তার প্রকাশ্যে,এলাকায় আতঙ্ক

» শোকজের মুখে দাবি ওসি ফতুল্লার, ​৩ ঘণ্টার আদেশ ৪ ঘণ্টা পর পেলেও তাৎক্ষণিক প্রবাসী উদ্ধার

» বকশীগঞ্জে বিতর্কের মুখে বিএনপির নেতারা, ফেরত দিলেন ৪ হাজার ভিজিএফ কার্ড

» বারহাট্টায় বিভিন্ন ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

» ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার গ্রেফতার

» বরগুনার আমতলীতে ১৪ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

» বেনাপোলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক পুত্র গুরুতর আহত, ঢাকায় রেফার

» ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় ডিসি-এসপির থানা পরিদর্শন: তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ৩১ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মোহাম্মদ আলী

শেয়ার করুন...

নির্বাচন করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জের রাজনীতিতে ‘কিং মেকার’ হিসেবে পরিচিত সাবেক সংসদ সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ডের আহ্বায়ক মোহাম্মদ আলী। সবকিছু ঠিক থাকলে তিনি নারায়ণগঞ্জ-৪ আসনে প্রার্থী হবেন বলে জানান এ বীর মুক্তিযোদ্ধা।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে বক্তাবলী গণহত্যা দিবসে শহীদদের স্মরণে আয়োজিত সভায় তিনি এ ঘোষণা দেন। বক্তাবলী ইউনিয়নের কানাইনগর ছোবহানিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সভার আয়োজন করা হয়।

এ সভায় মোহাম্মদ আলী বলেন, “আমি আপনাদের এলাকার মানুষ ও মাটির সাথে মিশে গিয়েছি। এই বক্তাবলী ও গোগনগর এলাকার যারা আছেন, আপনারা যদি আমাকে সমর্থন করে সাহস দেন ও আমার জন্য দোয়া করেন তাহলে আমি আগামী নির্বাচন করব।

আপনারা জানেন, বিগত দিনে আমি আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং আগামী দিনেও পাশে থাকবো। আপনারা যদি চান আগামী দিনে আপনাদের দায়িত্ব নিয়ে এই এলাকার কাজ করি, তাহলে অবশ্যই আমি স্থানীয় নেতা ও আমার নেতাদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিবো।”

মুক্তিযুদ্ধের সময় এ অঞ্চলে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ারও দাবি জানান এ বীর মুক্তিযোদ্ধা।

সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমাণ্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) সৈয়দ মবিনুর রহমান ও সদস্য বীর মুক্তিযোদ্ধা অনিল বরণ রায়।

এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, ন্যাপের জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম খোকন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সবুজ এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির সংসদ সদস্য ছিলেন। তিনি নারায়ণগঞ্জ বিএনপির কোনো কমিটিতে না থাকলেও তিনি এ অঞ্চলের রাজনীতিতে ‘কিং মেকার’ হিসেবে পরিচিত।

গত ৩ নভেম্বর বিএনপি সারাদেশে ২৩৭ আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করলেও নারায়ণগঞ্জ-৪ আসনে এখন পর্যন্ত কোনো প্রার্থী দেয়নি। আসনটিতে বেশ কয়েকজন বিএনপি নেতা মনোনয়ন প্রত্যাশা করছেন। তবে, কেন্দ্রের সবুজ সংকেত এখনো কেউ পাননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD