দেশের ভাগ্য পরিবর্তনের জন্য বড় রাজনৈতিক দলের প্রয়োজন নেই: মামুনুল হক

শেয়ার করুন...

দেশের ভাগ্য পরিবর্তনের জন্য বড় রাজনৈতিক দলের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

তিনি বলেন, ২০২৪ এর বিপ্লবের পর প্রমাণ হয়েছে এদেশের ভাগ্য পরিবর্তনের জন্য বড় কোনো রাজনৈতিক দল বা নেতার প্রয়োজন নেই। কারণ যুবসমাজ এদেশের ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলা খেলাফত মজলিস আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এ দেশের রাষ্ট্রক্ষমতায় যারা এসেছে তারা উন্নয়নের নামে এদেশের মানুষকে বোকা বানিয়েছে। সীমাহীন লুটপাট ও দুর্নীতির মাধ্যমে দেশের মেহনতি মানুষের অর্থ লোপাট করা হয়েছে। তাই খেলাফত মজলিস পণ করেছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। যেখানে মুসলিম- হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান প্রত্যেকের অধিকার নিশ্চিত করে শান্তি, সমৃদ্ধি ও সাম্যের বাংলাদেশ গড়া হবে। সেই লক্ষ্য নিয়ে খেলাফত মজলিস এগিয়ে যাচ্ছে। সেইসঙ্গে তিনি বলেন, আগামীতে ক্ষমতায় অংশীদার হবে খেলাফত মজলিস।

সভায় নবীনগর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আমজাদ হোসাইন আশরাফীর সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য দেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি মুহসিনুল হাসান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল আজিজ প্রমুখ।

সমাবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে দলের প্রার্থী হিসেবে আমজাদ হোসাইন আশরাফী এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে আহমদ আলীর নাম ঘোষণা করেন মাওলানা মামুনুল হক।

সর্বশেষ সংবাদ

» জমি সংক্রান্ত বিরোধ : ডিস ব্যাবসায়ী ইলিয়াসকে কুপিয়ে জখম

» ইরানের সস্তা ড্রোনে ধ্বংস মার্কিন বিলিয়ন ডলারের রাডার : তেহরানের দাবি

» বাতিল হলো প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত দুই ইফতার মাহফিল

» নারায়ণগঞ্জের বন্দরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

» ইরানের দুই স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা: ছাড় দিচ্ছে না তেহরানও

» প্রতিমন্ত্রীর পরিদর্শনের পর সেই ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে বদলি

» ফতুল্লায় আধিপত্যের দ্বন্ধে `কিলার বাবুকে কুপিয়ে হত্যা’

» আসেন আমারা কোরআন পড়ি, কোনআন ধারা জীবন গড়ি: গিয়াসউদ্দিন

» দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে গণমানুষের আস্থার প্রতীক: মেয়র প্রার্থী পলিন

» বকশীগঞ্জ পৌরসভার মেয়র পদে লড়ার ঘোষণা দিলেন সাবেক ছাত্রনেতা সরকার রাসেল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ৬ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের ভাগ্য পরিবর্তনের জন্য বড় রাজনৈতিক দলের প্রয়োজন নেই: মামুনুল হক

শেয়ার করুন...

দেশের ভাগ্য পরিবর্তনের জন্য বড় রাজনৈতিক দলের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

তিনি বলেন, ২০২৪ এর বিপ্লবের পর প্রমাণ হয়েছে এদেশের ভাগ্য পরিবর্তনের জন্য বড় কোনো রাজনৈতিক দল বা নেতার প্রয়োজন নেই। কারণ যুবসমাজ এদেশের ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলা খেলাফত মজলিস আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এ দেশের রাষ্ট্রক্ষমতায় যারা এসেছে তারা উন্নয়নের নামে এদেশের মানুষকে বোকা বানিয়েছে। সীমাহীন লুটপাট ও দুর্নীতির মাধ্যমে দেশের মেহনতি মানুষের অর্থ লোপাট করা হয়েছে। তাই খেলাফত মজলিস পণ করেছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। যেখানে মুসলিম- হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান প্রত্যেকের অধিকার নিশ্চিত করে শান্তি, সমৃদ্ধি ও সাম্যের বাংলাদেশ গড়া হবে। সেই লক্ষ্য নিয়ে খেলাফত মজলিস এগিয়ে যাচ্ছে। সেইসঙ্গে তিনি বলেন, আগামীতে ক্ষমতায় অংশীদার হবে খেলাফত মজলিস।

সভায় নবীনগর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আমজাদ হোসাইন আশরাফীর সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য দেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি মুহসিনুল হাসান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল আজিজ প্রমুখ।

সমাবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে দলের প্রার্থী হিসেবে আমজাদ হোসাইন আশরাফী এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে আহমদ আলীর নাম ঘোষণা করেন মাওলানা মামুনুল হক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD