সিদ্ধিরগঞ্জে চোরাই তেল ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব সফল হলেও” ওসি ভূমিকা ছিল রহস্যজনক

শেয়ার করুন...

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:- সিদ্ধিরগঞ্জে চোরাই তেল ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে র‌্যাব সফল হলেও সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহীন শাহ পারভেজের ভূমিকা ছিল রহস্যজনক। ১০ এপ্রিল বিকাল সাড়ে ৫ টা থেকে রাত ৭টা পর্যন্ত র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন (পিপিএম) এর নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে বিপুল পরিমানের চোরাই তেল জব্ধ করে। এসময় বামাষ্ট্যান্ড এলাকার আমির হামজার ছেলে আকাশকে (১৮) আটক করা হয়। বৃহস্পতিবার গ্রেফতারকৃত আকাশকে সিদ্ধিরগঞ্জ থানায় হন্তান্তর করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, চোরাই তেল ব্যবসায়ীদের সাথে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহীন শাহ পারভেজের আর্থিক সম্পর্ক থাকায় তার ভূমিকা ছিল রহস্যজনক নিরবতা। এদিকে পুলিশের রহস্য জনক নিরবতার কারণে র‌্যাব অভিযান চালিয়ে সফলতা পায় বলে জানিয়েছে এলাকাবাসী।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন (পিপিএম) সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১০ এপ্রিল সিদ্ধিরগঞ্জের গোদনাইল পদ্মা ডিপো রোডে ৪টি চোরাই তেলের দোকানে অভিযান পরিচালনা করে। এসময় ২৩টি তেলের ড্রামে ১ হাজার ৮৬০ লিটার ডিজেল, ৬৬০ লিটার অকটেন, ১ হাজার ৭২০ লিটার এটিএফ, ৪৪০ লিটার পেট্রোল ও ২২০ লিটার কেরোসিনসহ মোট ৪ হাজার ৯০০ লিটার চোরাই তেল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩,৪৮,৭৮০/- টাকা। এসময় চোরাই তেল ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য মোঃ আকাশ (২০)কে গ্রেফতার করা হয়। এদিকে র‌্যাবের অভিযানের খবর টের পেয়ে চোরাই তেল ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য মোঃ আওয়াল(৪৫), বাচ্ছু মিয়া (৬০), নূর হোসেন (৪০) ও কাসেম (৫৫) কৌশলে পালিয়ে যায়।

র‌্যাব আরো জানান, সিদ্ধিরগঞ্জের গোদনাইল পদ্মা অয়েল লিঃ ও এসও রোড এলাকায় মেঘনা অয়েল কোম্পানী লিমিটেডের ডিপো কেন্দ্রিক শতাধিক চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। ডিপো হতে প্রতিদিন শতশত তেলের লরী তেল ভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে যায়। এই সেন্ডিকেটের কাছে কিছু অসাধু লরীর ড্রাইভার ও হেলপার নামে মাত্র মূল্যে তেল ভর্তি লরী থেকে চুরি করে তেল চোরদের নিকট বিক্রি করে। চোরাই চক্র এই তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব।

চোরাই তেল ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‌্যাব।

সর্বশেষ সংবাদ

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর মৎস্যজীবী দল

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর বিএনপি

» যশোর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত মুহাম্মদ আজীজুর রহমান

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে চোরাই তেল ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব সফল হলেও” ওসি ভূমিকা ছিল রহস্যজনক

শেয়ার করুন...

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:- সিদ্ধিরগঞ্জে চোরাই তেল ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে র‌্যাব সফল হলেও সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহীন শাহ পারভেজের ভূমিকা ছিল রহস্যজনক। ১০ এপ্রিল বিকাল সাড়ে ৫ টা থেকে রাত ৭টা পর্যন্ত র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন (পিপিএম) এর নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে বিপুল পরিমানের চোরাই তেল জব্ধ করে। এসময় বামাষ্ট্যান্ড এলাকার আমির হামজার ছেলে আকাশকে (১৮) আটক করা হয়। বৃহস্পতিবার গ্রেফতারকৃত আকাশকে সিদ্ধিরগঞ্জ থানায় হন্তান্তর করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, চোরাই তেল ব্যবসায়ীদের সাথে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহীন শাহ পারভেজের আর্থিক সম্পর্ক থাকায় তার ভূমিকা ছিল রহস্যজনক নিরবতা। এদিকে পুলিশের রহস্য জনক নিরবতার কারণে র‌্যাব অভিযান চালিয়ে সফলতা পায় বলে জানিয়েছে এলাকাবাসী।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন (পিপিএম) সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১০ এপ্রিল সিদ্ধিরগঞ্জের গোদনাইল পদ্মা ডিপো রোডে ৪টি চোরাই তেলের দোকানে অভিযান পরিচালনা করে। এসময় ২৩টি তেলের ড্রামে ১ হাজার ৮৬০ লিটার ডিজেল, ৬৬০ লিটার অকটেন, ১ হাজার ৭২০ লিটার এটিএফ, ৪৪০ লিটার পেট্রোল ও ২২০ লিটার কেরোসিনসহ মোট ৪ হাজার ৯০০ লিটার চোরাই তেল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩,৪৮,৭৮০/- টাকা। এসময় চোরাই তেল ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য মোঃ আকাশ (২০)কে গ্রেফতার করা হয়। এদিকে র‌্যাবের অভিযানের খবর টের পেয়ে চোরাই তেল ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য মোঃ আওয়াল(৪৫), বাচ্ছু মিয়া (৬০), নূর হোসেন (৪০) ও কাসেম (৫৫) কৌশলে পালিয়ে যায়।

র‌্যাব আরো জানান, সিদ্ধিরগঞ্জের গোদনাইল পদ্মা অয়েল লিঃ ও এসও রোড এলাকায় মেঘনা অয়েল কোম্পানী লিমিটেডের ডিপো কেন্দ্রিক শতাধিক চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। ডিপো হতে প্রতিদিন শতশত তেলের লরী তেল ভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে যায়। এই সেন্ডিকেটের কাছে কিছু অসাধু লরীর ড্রাইভার ও হেলপার নামে মাত্র মূল্যে তেল ভর্তি লরী থেকে চুরি করে তেল চোরদের নিকট বিক্রি করে। চোরাই চক্র এই তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব।

চোরাই তেল ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‌্যাব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD