আবরার হত্যায় জয়-লেখকের নেতৃত্বে ছাত্রলীগের শোক র‌্যালি

শেয়ার করুন...

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে একটি র‌্যালি বের করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে এই শোক র‌্যালিটি বের করা হয়। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন থেকে শোক র‍্যালিটি শুরু হয়। এ সময় র‍্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ‘অপরাধীর কোনো দল নাই, বাংলাদেশ ছাত্রলীগ হত্যার রাজনীতি সমর্থন করে না’, ‘আবরার হত্যাকারীদের সুষ্ঠু বিচার চাই’ ও ‘বাংলাদেশ ছাত্রলীগে কোনো অপরাধীর স্থান নেই’ এমন প্ল্যাকার্ড দেখা যায়।

এছাড়া শোক র‍্যালিতে অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্রলীগের সদস্য কালো ব্যাজ পরিহিত অবস্থায় অংশগ্রহণ করেন। র‍্যালির শুরুতে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, হত্যাকারীদের বিচার দাবিতে এবং আবরারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই শোক র‍্যালি পালন করছি। এমন কোনো ঘটনা যেন আর না ঘটে এবং আর কোনো আবরার যেন হারিয়ে না যায় আমরা এ দাবিও করছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করতি পারি। বিচারের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন দেখবে। আমরা আশা করি হত্যাকারীদের সুষ্ঠু বিচার হবে। ছাত্রলীগের ভিতরেও শুদ্ধি অভিযান চলছে। আমাদের প্রায় ৫০ লাখ সদস্য। সময় মতো সব কাজ করা হবে।

ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সব কয়টি ইউনিটসহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ও থানা ছাত্রলীগের শাখার সদস্যরা এই র‍্যালিতে অংশগ্রহণ করেছেন। এছাড়া র‍্যালিতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।শোক র‍্যালিটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে টিএসসি, শহীদ মিনার হয়ে আবার মধুর ক্যান্টিনে এসে শেষ হবে বলেও জানা গেছে। গত রবিবার রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ডেকে নিয়ে যায় ছাত্রলীগের একদল নেতাকর্মী। এরপর তাকে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে পিটিয়ে হত্যা করা হয়।

সর্বশেষ সংবাদ

» অযত্ন-অবহেলায় চিড়িয়াখানার ‘ট্রাম্প’, উদ্বিগ্ন দর্শনার্থীরা

» কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ হামলার অভিযোগ, নারীসহ ৬ জন জখম

» ফতুল্লায় ১৫’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

» ঘনঘন লােডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন, চরম ভােগান্তিতে সাধারণ মানুষ

» ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অনলাইন ও ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ

» বারহাট্টায় প্রতিপক্ষের মামলার চাপ এড়াতে অপপ্রচারের অভিযোগ

» অনুদানের আড়ালে প্রকাশ্য চাঁদাবাজি! উত্তপ্ত কুতুবপুরের নিশ্চিন্তপুর

» অপরাধের ফতুল্লায় শৃঙ্খলার মিশনে ওসি মাহবুব আলম

» সৈয়দপুরে ২৫ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার, আটক ১

» ফতুল্লায় সন্ত্রাসবিরোধী আইনে মাদক ডিলার জাকারিয়া গ্রেপ্তার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবরার হত্যায় জয়-লেখকের নেতৃত্বে ছাত্রলীগের শোক র‌্যালি

শেয়ার করুন...

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে একটি র‌্যালি বের করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে এই শোক র‌্যালিটি বের করা হয়। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন থেকে শোক র‍্যালিটি শুরু হয়। এ সময় র‍্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ‘অপরাধীর কোনো দল নাই, বাংলাদেশ ছাত্রলীগ হত্যার রাজনীতি সমর্থন করে না’, ‘আবরার হত্যাকারীদের সুষ্ঠু বিচার চাই’ ও ‘বাংলাদেশ ছাত্রলীগে কোনো অপরাধীর স্থান নেই’ এমন প্ল্যাকার্ড দেখা যায়।

এছাড়া শোক র‍্যালিতে অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্রলীগের সদস্য কালো ব্যাজ পরিহিত অবস্থায় অংশগ্রহণ করেন। র‍্যালির শুরুতে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, হত্যাকারীদের বিচার দাবিতে এবং আবরারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই শোক র‍্যালি পালন করছি। এমন কোনো ঘটনা যেন আর না ঘটে এবং আর কোনো আবরার যেন হারিয়ে না যায় আমরা এ দাবিও করছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করতি পারি। বিচারের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন দেখবে। আমরা আশা করি হত্যাকারীদের সুষ্ঠু বিচার হবে। ছাত্রলীগের ভিতরেও শুদ্ধি অভিযান চলছে। আমাদের প্রায় ৫০ লাখ সদস্য। সময় মতো সব কাজ করা হবে।

ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সব কয়টি ইউনিটসহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ও থানা ছাত্রলীগের শাখার সদস্যরা এই র‍্যালিতে অংশগ্রহণ করেছেন। এছাড়া র‍্যালিতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।শোক র‍্যালিটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে টিএসসি, শহীদ মিনার হয়ে আবার মধুর ক্যান্টিনে এসে শেষ হবে বলেও জানা গেছে। গত রবিবার রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ডেকে নিয়ে যায় ছাত্রলীগের একদল নেতাকর্মী। এরপর তাকে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে পিটিয়ে হত্যা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD