কষ্টার্জিত জয়ে শিরোপার দৌড়ে টিকে রইল আর্জেন্টিনা

শেয়ার করুন...

পুরো ম্যাচটায় আধিপত্য ছিল না এককভাবে। বরং কিছুটা নিষ্প্রাণ এক ম্যাচই খেলেছে দুই দল। তবে সময় যত গড়িয়েছে আর্জেন্টিনা ততটাই ভয়ঙ্কর হয়েছে। যদিও কাঙ্ক্ষিত গোল তাদের পাওয়া হচ্ছিল না। প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের জয়ের পর আর্জেন্টিনা পয়েন্ট খোয়ালেই পিছিয়ে যেত শিরোপার দৌড় থেকে।

সেটা অবশ্য হয়নি শেষ পর্যন্ত। ম্যাচের ৮৬ মিনিটে সুবিয়াব্রের গোলে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত এক জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। এই জয়ের সুবাদে টানা ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে ভালোভাবেই টিকে আছে মেসি-ডি মারিয়ার উত্তরসূরীরা।

এদিকে ব্রাজিল এই মুহূর্তে অবস্থান করছে টেবিলের শীর্ষে। আর্জেন্টিনার সমান ৯ পয়েন্ট থাকলেও তারা এগিয়ে আছে গোল ব্যবধানে। এচেভেরি-সুবিয়াব্রেদের আর্জেন্টিনা আগের ম্যাচেও জয় পেয়েছিল ১ গোলের ব্যবধানে। তবে উরুগুয়ের জালে সেদিন ৪ গোল দিয়েছিল তারা। এদিন কলম্বিয়ার বিপক্ষে গোলের দেখা পেতেই হিমশিম খেয়েছে তারা।

প্রথমার্ধে ক্লদিও এচেভেরির ফ্রিকিক ছাড়া আর কোনো শটই লক্ষ্যে রাখতে পারেনি আর্জেন্টাইন যুবারা। দ্বিতীয়ার্ধে ক্লদিও এচেভেরি, সান্তিয়াগো হিদালগোরা মিস করেছেন সহজ সুযোগ। তা না হলে বাড়তে পারতো ম্যাচের ব্যবধান। ম্যাচের একেবারে শেষ সময়ে একক প্রচেষ্টায় দুজনকে পাশ কাটিয়ে গোল করেন সুবিয়াব্রে।

কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের আসরে নেই ফাইনাল বা সেমিফাইনাল। এখানে লিগ পদ্ধতিতে শীর্ষে থাকা দলই হয় চ্যাম্পিয়ন। প্রতিটি ম্যাচই তাই এখানে সমান গুরুত্বপূর্ণ। ৩ ম্যাচে জয় নিয়ে শিরোপার পথে ভালোভাবেই টিকে আছে আর্জেন্টিনা। সেইসঙ্গে এই জয়ে ব্রাজিলের মতো তাদেরও অনূর্ধ্ব-২০ যুব বিশ্বকাপের টিকিট নিশ্চিত হলো।

সর্বশেষ সংবাদ

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

» আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে

» ৬ কিশোরের জেল খাটার অভিজ্ঞতা নিতে হত্যা করে শিশু হোসাইনকে!

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কষ্টার্জিত জয়ে শিরোপার দৌড়ে টিকে রইল আর্জেন্টিনা

শেয়ার করুন...

পুরো ম্যাচটায় আধিপত্য ছিল না এককভাবে। বরং কিছুটা নিষ্প্রাণ এক ম্যাচই খেলেছে দুই দল। তবে সময় যত গড়িয়েছে আর্জেন্টিনা ততটাই ভয়ঙ্কর হয়েছে। যদিও কাঙ্ক্ষিত গোল তাদের পাওয়া হচ্ছিল না। প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের জয়ের পর আর্জেন্টিনা পয়েন্ট খোয়ালেই পিছিয়ে যেত শিরোপার দৌড় থেকে।

সেটা অবশ্য হয়নি শেষ পর্যন্ত। ম্যাচের ৮৬ মিনিটে সুবিয়াব্রের গোলে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত এক জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। এই জয়ের সুবাদে টানা ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে ভালোভাবেই টিকে আছে মেসি-ডি মারিয়ার উত্তরসূরীরা।

এদিকে ব্রাজিল এই মুহূর্তে অবস্থান করছে টেবিলের শীর্ষে। আর্জেন্টিনার সমান ৯ পয়েন্ট থাকলেও তারা এগিয়ে আছে গোল ব্যবধানে। এচেভেরি-সুবিয়াব্রেদের আর্জেন্টিনা আগের ম্যাচেও জয় পেয়েছিল ১ গোলের ব্যবধানে। তবে উরুগুয়ের জালে সেদিন ৪ গোল দিয়েছিল তারা। এদিন কলম্বিয়ার বিপক্ষে গোলের দেখা পেতেই হিমশিম খেয়েছে তারা।

প্রথমার্ধে ক্লদিও এচেভেরির ফ্রিকিক ছাড়া আর কোনো শটই লক্ষ্যে রাখতে পারেনি আর্জেন্টাইন যুবারা। দ্বিতীয়ার্ধে ক্লদিও এচেভেরি, সান্তিয়াগো হিদালগোরা মিস করেছেন সহজ সুযোগ। তা না হলে বাড়তে পারতো ম্যাচের ব্যবধান। ম্যাচের একেবারে শেষ সময়ে একক প্রচেষ্টায় দুজনকে পাশ কাটিয়ে গোল করেন সুবিয়াব্রে।

কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের আসরে নেই ফাইনাল বা সেমিফাইনাল। এখানে লিগ পদ্ধতিতে শীর্ষে থাকা দলই হয় চ্যাম্পিয়ন। প্রতিটি ম্যাচই তাই এখানে সমান গুরুত্বপূর্ণ। ৩ ম্যাচে জয় নিয়ে শিরোপার পথে ভালোভাবেই টিকে আছে আর্জেন্টিনা। সেইসঙ্গে এই জয়ে ব্রাজিলের মতো তাদেরও অনূর্ধ্ব-২০ যুব বিশ্বকাপের টিকিট নিশ্চিত হলো।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD